ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৬২ বার পঠিত

আজ মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনই চালু হলো। ফলে ১৬টি স্টেশনেই নিয়মিত থামবে মেট্রোরেল। তবে শুধু বাকি থাকবে কমলাপুর স্টেশন। এই স্টেশনটির বিষয়ে পরে সিদ্ধান্ত হওয়ায় চালু হতে সময় লাগবে বলে জানা গেছে।

এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।

কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, রোববার সকাল থেকেই এসব স্টেশনে যাত্রীরা উঠানামা করতে পারছেন।

মেট্রোরেলের স্টেশনগুলো হলো- উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

আজ থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এই অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু

আপডেটঃ ১১:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩