ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল, রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৯ বার পঠিত

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময় চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

বর্তমানে এই অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।

আর গত ৫ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয়। এরও একদিন আগে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ডিসেম্বর মাসের শুরুতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলে অন্তত ৬ মাস সময় লাগতে পারে।

তিনি বলেন, মতিঝিল অংশের সব স্টেশন চালু হলে আগারগাঁও অংশের সঙ্গে সময় সমন্বয় করে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। পরে সফটওয়্যার আপডেট করে মধ্যরাত পর্যন্ত পুরোপুরি মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে প্রায় ৬ মাস সময় লাগতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল, রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে

আপডেটঃ ০৪:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪