ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ৯১২ বার পঠিত

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগে পাঁচদিন বিক্রি করা হবে আগাম টিকেট।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ ঘোষণা দিয়ে বলেন, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ১৭ জুন ঈদের দিন ধরে আগামী ২ জুন থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হবে।

রেলমন্ত্রী বলেন, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

তিনি বলেন, আগামী ২ জুন দেওয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের টিকিট।

রেলমন্ত্রী আরও বলেন, ১০ জুন দেওয়া হবে ২০ জুনের ফিরতি টিকিট, ১১ জুন দেওয়া হবে ২১ জুনের, ১২ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৪ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকিট।এবার পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের জন্য এবার পশ্চিমাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আপডেটঃ ০২:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪