ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ১০১০ বার পঠিত

বেনাপোল বন্দর থেকে মোংলা পর্যন্ত শনিবার থেকে যাত্রীবাহী রেল চলাচল চালু হয়েছে। বেনাপোল স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন, আজ শনিবার (১ জুন) সকাল ১০টায় ৬৮৭ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে কমিউটার ট্রেনটি। ট্রেনটি খুলনার ফুলতলা হয়ে যাবে মোংলায়।

এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। মাত্র ৮৫ টাকা ভাড়ায় বেনাপোল যাওয়া যাবে মোংলা থেকে। মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে মোংলা কমিউটার ট্রেন। সপ্তাহের বাকি ৬ দিন মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১ টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘আজ সকাল ১০টায় কমিউটার ট্রেনটি ৬৮৭ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটি নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে। পরবর্তীতে এ রুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনার কথা রয়েছে।’

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, এখনও খুলনা-মোংলা রুটের জন্য জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। আপাতত রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

আপডেটঃ ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪