ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / ৯৫০ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বুধবার (০৭ আগস্ট) বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। আগামীকাল রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন।

দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সেনাপ্রধান।

বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

আপডেটঃ ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪