ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার শপথ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ৮২৬ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার দুপুর ১২টায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হলো দেশের বহুল আলোচিত অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৪ সদস্যকে বৃহস্পতিবার বঙ্গভবনে রাত ৯টা ২০ মিনিটে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবার সবাইকে অবাক করে নতুন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সরকারের মেয়াদ কতদিন হবে তা পরিষ্কার করে কিছু বলা হয়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার শপথ

আপডেটঃ ১২:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪