ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি বাংলাদেশিরা হজ করেছেন ২০১৭ সালে, কম ২০০৯ সালে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮২৮ বার পঠিত

গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করেছেন ২০১৭ সালে। অন্যদিকে ২০০৯ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে কম হজযাত্রী সৌদি আরব গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের হজযাত্রীর কোটা ও হজে গমনকারী হজযাত্রীর সংখ্যা প্রকাশ করেছে। তবে এরমধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে হজ বন্ধ ছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেন। ওই বছর হজযাত্রীর কোটাও ছিল এটি। ২০০৯ সালে বাংলাদেশ থেকে হজ পালন করেন ৫৮ হাজার ৬২৮ জন, গত ১৫ বছরে এটি ছিল সবচেয়ে কম বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা। ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রীর কোটা ছিল ৬৫ হাজার।

এ ছাড়া ২০১০ সালে ৭৫ হাজার কোটার বিপরীতে বাংলাদেশ থেকে হজ পালন করেন ৯১ হাজার ৩৮৪ জন। ২০১১ সালে এক লাখ ২০ হাজার কোটার বিপরীতে এক লাখ ৭ হাজার ৩৭২ জন বাংলাদেশি হজ করেন। ২০১২ সালে কোটা একই থাকলেও হজ পালন করেন এক লাখ ১২ হাজার ৬৮০ জন। ২০১৩ সালে বাংলাদেশের কোটা বেড়ে হয় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। ওই বছর বাংলাদেশ থেকে ৮৯ হাজার ১৯০ জন হজ পালন করেন। ২০১৪ সালে কোটা কিছুটা কমে হয় এক লাখ এক হাজার ৭৫৮ জন। কিন্তু হজ পালন করেন ৯৮ হাজার ৬৮৩ জন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সবচেয়ে বেশি বাংলাদেশিরা হজ করেছেন ২০১৭ সালে, কম ২০০৯ সালে

আপডেটঃ ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪