ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দিতে আবেদন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮২৪ বার পঠিত

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্যের একটি টাস্কফোর্সকে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। আজ কিছুক্ষণ পর এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল সাগর-রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। আইনজীবী শিশির মনির বলেন, ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলেও ফৌজদারি কার্যবিধির ৪৯৩ ধারা অনুযায়ী স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে এ সাংবাদিক দম্পতি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাগর-রুনি হত্যার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দিতে আবেদন

আপডেটঃ ০১:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪