ঢাকা
,
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০১:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৮৪৪ বার পঠিত
ঢাকা থেকে ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে, বৈরী আবহাওয়া কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ট্যাগঃ
আবহাওয়া অধিদপ্তর ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বৈরী আবহাওয়া










