ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ কল্যাণ নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৮৯৩ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে (৪ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে; রায়টি দিয়েছিলেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মুনীরুজ্জামানের বেঞ্চ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায় লিখতে বিব্রতবোধ করেন। ফলে পূর্বের রায়টি প্রত্যাহার করে নেয়া হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে সৈয়দ রেফাত আহমেদের কাছে।

২০১২-১৩ থেকে ২০১৬ অর্থবছর পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ দাবির বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করেন গ্রামীণ কল্যাণ। পরে ৫ অর্থবছরের পাওনা হিসেবে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেয়া হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গ্রামীণ কল্যাণ নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাহার

আপডেটঃ ০২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪