বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা
- আপডেটঃ ০৩:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৮৮৯ বার পঠিত
এখন থেকে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে না সরকার। এখন থেকে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত আসবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র।
আজ রোববার দুপুরে (২০ অক্টোবর) ফরেন চেম্বার আয়োজিত সভায় এই তথ্য জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।
তিনি আরও বলেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।
অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার।
ধান কাটার মতো দাবি আদায়ের মৌসুম চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পল্লি বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেয়া যায় না।










