ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন ভারতের হাইকমিশনার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ৯০৬ বার পঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। তাকে হাজির করতে বলা হয়েছে ১৮ নভেম্বরের মধ্যে। আজ পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রণয় ভার্মা।

আজ রোববার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলে, বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, এটি আমাদের দুই দেশের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ ছিল। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।

প্রণয় ভার্মা বলেন, আমাদের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, ফলে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক সভা দ্রুত সময়ের মধ্যে করতে চান বলেও জানান ভারতের হাইকমিশনার।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন ভারতের হাইকমিশনার

আপডেটঃ ০৬:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪