ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৮৩৪ বার পঠিত

বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এছাড়া ১৫ মেয়ে শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) যাচাই-বাছাই শেষে এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় এ মামলা করা হয়। গ্রেফতার শিক্ষার্থীদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুর অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এর আগে আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

এর আগে, বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নাম্বার ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থীদের কথা হলে তারা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

আপডেটঃ ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪