ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৭ আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৯২৮ বার পঠিত

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আদালত এই মামলার আবেদনকারী আইনজীবী নাজমুল হুদাকে এক লাখ টাকা জরিমানা করেছেন। একের পর এক শুনানিতে উপস্থিত না থাকায় তাকে এ জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তিন সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিতে বলা হয়েছে।

আজ রোববার (০৩ নভেম্বর) আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সাত শীর্ষ আইনজীবী হলেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

গত বছরের ডিসেম্বরের একটি অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ কয়েকজন বিচারপতির বক্তব্যকে কেন্দ্র করে অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা। পরে এই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই আবেদন আমলে নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ বিএনপির আইনজীবীদের তলব করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিএনপির ৭ আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

আপডেটঃ ১২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪