ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির বাতাসে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, তৃতীয় অবস্থানে ঢাকা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৮৯৪ বার পঠিত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসে দিন দিন বাড়ছে দূষণ। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে। ভারতের দিল্লি শহরের বাতাসে দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০০১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি শহর এবং ৪১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর শহর। এছাড়া ২০৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৯৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দিল্লির বাতাসে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, তৃতীয় অবস্থানে ঢাকা

আপডেটঃ ১২:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪