ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৮৫৯ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে বিশ্বের বড় বড় শহরে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। এই তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। বৃষ্টি দিনে শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয় শীতের শুরু থেকেই ঢাকার বাতাস হয়ে ওঠে ‘অস্বাস্থ্যকর’।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৭২। একে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়। আর বিশ্বের ১১৯ শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান সপ্তম।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৫৩৯। আর দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ৩২৭। তৃতীয় অবস্থানে উলানবাটারের মঙ্গোলিয়া, যার স্কোর ২২০, চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচী শহর, যার স্কোর ২১৪। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকতার স্কোর ১৯৭।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত?

আপডেটঃ ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪