ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবস্থান, তীব্র যানজট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৮৩৯ বার পঠিত

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। রাজধানীর মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুরের বসিলায় সড়ক অবরোধ করেছেন তারা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এসব এলাকায় রিকশাচালকরা জড়ো হন। তাদেরকে বুঝিয়ে সরে যেতে বললেও আইনশৃঙ্খলা বাহিনীর কথায় সড়ক ছাড়েননি তারা।

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তাঁরা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তাঁরা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত।

হাইকোর্টের আদেশের পরদিন গতকাল বুধবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। আগারগাঁও, মিরপুর, দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভে সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে আজ বৃহস্পতিবার বিক্ষোভের ঘোষণা দিয়ে বিক্ষোভ তুলে নেন তারা।

সিটি কর্পোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা করা হলে হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবস্থান, তীব্র যানজট

আপডেটঃ ১২:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪