বিএনপির ৩ অঙ্গসংগঠনের ১১ ডিসেম্বর আগরতলা অভিমুখে লং মার্চ
- আপডেটঃ ০২:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৮৮৯ বার পঠিত
আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দেচেম্বে আগামী বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লং মার্চ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির এই সহযোগী তিন সংগঠনের নেতারা।
মোনায়েম মুন্না বলেন, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আগরতলা সহকারী হাইকমিশনে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা প্রমাণ করে এতে ভারত সরকারের মৌন সমর্থন রয়েছে।
যুবদলের এই নেতা বলেন, কূটনীতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল। ভারতের ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি ও ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে এই তিন সংগঠন লংমার্চ করবে।
ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো চক্রান্তে সোচ্চার থাকার হুঁশিয়ারিও দেন উপস্থিত থাকা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।










