ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে এই অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ৯২১ বার পঠিত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না। অন্তর্বর্তী এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।’

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) টেকসই উন্নয়নবিষয়ক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এলজিআরডি উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোন ব্যবস্থা নেয়া যায় কিনা তার স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেয়া হবে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর্ডো) গবেষণা বিভাগের প্রধান খুশনুদ আলী।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে এই অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

আপডেটঃ ০৪:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪