ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ৮৩১ বার পঠিত

হাইকোর্ট প্রাঙ্গণে অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ এর জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং পরে ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

আপডেটঃ ০৩:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪