ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে ভারতের দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ৯০৫ বার পঠিত

ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। সেই ধারাবাহিকতায় আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম। তবে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের দিল্লি।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫১৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি, ৩৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা শহর, ২৪৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর কায়রো, ২৩৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যায়ন এবং পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২৩০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষে ভারতের দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?

আপডেটঃ ১২:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪