ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুইজ্জুকে নিয়ে ভারতের ভয়ংকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৮৭৯ বার পঠিত

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে সরাতে ষড়যন্ত্র করেছিল ভারত। সম্প্রতি ভারতের এই ষড়যন্ত্র ফাঁস করে প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সেখানে দাবি করা হয়েছে, চলতি বছরের গোড়ায় মুইজ্জুকে ‘ইমপিচ’ (পদ থেকে সরানো) করার জন্য ভারতের সাহায্য চেয়েছিল মলদ্বীপের বিরোধী দল মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)।

নয়াদিল্লির কাছ থেকে নাকি ৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫১ হাজার কোটি টাকারও বেশি) চাওয়া হয়। শেষ পর্যন্ত মুইজ্জুকে সরানোর পরিকল্পনা কার্যকর করা যায়নি বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুসারে, মুইজ্জুকে পদচ্যুত করতে মালদ্বীপের পার্লামেন্টের ৪০ জন সদস্যকে ঘুস দেওয়ার পরিকল্পনা করা হয়। এই ৪০ জনের মধ্যে মুইজ্জুর নিজের দল (পিপলস ন্যাশনাল কংগ্রেস)-এর সদস্যেরাও ছিলেন। কিন্তু মুইজ্জুকে সরানোর জন্য যথেষ্ট সংখ্যক ভোট সুনিশ্চিত করা যায়নি বলে দাবি করা হয়েছে।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা বিরোধী দলের প্রধান মোহম্মদ নাসিদ এই প্রসঙ্গে বলেছেন, ‘এই ধরনের পরিকল্পনার কথা আমার জানা নেই। ভারত কখনো এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। কারণ তারা মালদ্বীপের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করে।’ এখন পর্যন্ত এই বিষয়ে নয়াদিল্লির পক্ষ কিছু জানানো হয়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মুইজ্জুকে নিয়ে ভারতের ভয়ংকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস

আপডেটঃ ০৫:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪