ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৮৮৬ বার পঠিত

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

চিন্ময়ের শুনানি কেন্দ্র করে এদিন সকাল থেকেই আদালতের প্রবেশমুখে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা । নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়।

এর আগে, গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন।

অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্রজাল।

এক সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেছিলেন, আজ বাংলাদেশে ফিরে চিন্ময়ের পক্ষে আদালতে দাঁড়াবো। এর আগেই বাংলাদেশে যাব। তবে কিছুক্ষণ পর তিনি তার ওই বক্তব্য থেকে খানিকটা সরে এসে বলেছিলেন, আমি এখন চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার যেদিন সুস্থ বলবেন সেদিন বাংলাদেশে যাব। আমি না থাকলেও অন্য আইনজীবীরা দাড়াবেন। তবে সুস্থ্ থাকলে অবশ্যই যাব।

আজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি সাবেক ডেপুটি এটর্নি জেনারেল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেটঃ ০২:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫