ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি ও শীত নিয়ে যা জানিয়েছে: আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৮৬৭ বার পঠিত

দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল বুধবার (০৮ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলিসিয়াস হ্রাস পেতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বৃষ্টি ও শীত নিয়ে যা জানিয়েছে: আবহাওয়া অফিস

আপডেটঃ ০৪:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫