ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে হ্যানয়, পরের অবস্থানেই ঢাকা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৯০২ বার পঠিত

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয় শহর। আর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। সকালে শহরটির বাতাসে দূষণ ভয়াবহ অবস্থায় রয়েছে।

আজ বুধবার (০৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের তালিকাতে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে শীর্ষে ২৩৪ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২২৩। এ ছাড়া ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার শহর স্কোপজে এবং পঞ্চম অবস্থানে থাকা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা, যার স্কোর ১৯০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষে হ্যানয়, পরের অবস্থানেই ঢাকা

আপডেটঃ ০১:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫