ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৯০০ বার পঠিত

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে তাকে তারেক রহমান স্বাগত জানাবেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত আটটা ২০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয় খালেদা জিয়ার গাড়িবহর। তাকে একনজর দেখতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সেই ভিড় ঠেলে রাত ১০টা ৫৫ মিনিটে বিমানবন্দরের আট নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে তিনি প্রবেশ করেন।

গতকাল  রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

লন্ডন পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

আপডেটঃ ০৫:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫