ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পরের অবস্থানেই ঢাকা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৯০৪ বার পঠিত

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় দিল্লির স্কোর ২৭৭। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বায়ুদূষণে মধ্যে শীর্ষ ২ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা।

এদিন আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৭৭। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। পাশাপাশি ২৫১ স্কোর নিয়ে তালিকার শীর্ষ দুইয়ে অবস্থান করছে রাজধানী ঢাকা। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে তালিকার শীর্ষ তিন নম্বরে আছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বাতাসের মানের স্কোর ২১৭। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পরের অবস্থানেই ঢাকা

আপডেটঃ ১২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫