ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, যে পরামর্শ আইকিউএয়ারের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৮৩১ বার পঠিত

কুয়াশা ভেদ করে গগণ চিরে সূর্য উঁকি দেয়ায় শীতের তেজ কিছুটা কমলেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাসে দূষণের মাত্রা ক্রমেই যেন বাড়ছে। এই অবস্থায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষ ৪ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় সকালেও শহরটির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি)  সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ৩০১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো, ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, ২৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ২২৮।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, যে পরামর্শ আইকিউএয়ারের

আপডেটঃ ১২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫