ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ ঢাকার বায়ুদূষণের কী পরিস্থিতি?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮২৭ বার পঠিত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখন ৬ষ্ঠ। বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট শহরগুলোতেও বাড়ছে বায়ুদূষণ। ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকার’ অবস্থায় রয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫১ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৬ দেশের বায়ুমান পরীক্ষা করছে তারা। এরমধ্যে ঢাকা অবস্থান ৬ষ্ঠ। সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে অস্টেলিয়ার সিডনি ও মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন ও অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। যাদের স্কোর ১৩, ১৩, ও ১৪।

একই সময়ে ২৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি শহর, যার স্কোর ১৮৬। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকাথাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যার স্কোর ১৭১। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা, স্কোর ১৭০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ ঢাকার বায়ুদূষণের কী পরিস্থিতি?

আপডেটঃ ১২:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫