শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপি
- আপডেটঃ ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮১৭ বার পঠিত
জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।
ওই তালিকায় ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক বলে জানানো হয়েছে।
এছাড়াও এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নেতাকর্মী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বিচারের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি।
বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক সালাহউদ্দিন খান পরে সাংবাদিকদের এ তথ্য জানান।










