ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেলতে দেশ ছাড়লেন হামজারা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৮৬৯ বার পঠিত

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে যাত্রা করেছে জাতীয় ফুটবল দল।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যায় দলকে বহনকারী বিমান। সেখান থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ে পৌঁছাবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তার আগেই সকাল সাড়ে ৭টার মধ্যে বাংলাদেশ দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

কলকাতায় ট্রানজিটে অল্প সময় অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছাবে বাংলাদেশ। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের।

আগামীকাল শুক্রবার (২১ মার্চ) থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর অভিষেকও হতে চলেছে। ম্যাচটি খেলার জন্য হামজা গত সোমবার (১৭ মার্চ) দেশের মাটিতে পা রাখেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভারতের বিপক্ষে খেলতে দেশ ছাড়লেন হামজারা

আপডেটঃ ০১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫