ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৮৬৫ বার পঠিত

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে, তা পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে বৈঠকে রোডম্যাপ চাইবে বিএনপি।

আজ বিএনপির প্রতিনিধিদল বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি। বৈঠক শেষ হলে ব্রিফিং হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, বিএনপি মনে করে জুনের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্ভব।

সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিভ্রান্তি আছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চাদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। তবে, ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এটা নিয়ে ভুল ব্যখ্যা দেয়া হয়েছে বলেও দাবি তার।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নির্বাচনের রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আপডেটঃ ০১:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫