ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৮৭৪ বার পঠিত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ মঙ্গলবার (০৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে ওই পোস্টে তিনি জানান, ১৭ ও ২৪ মে শনিবার হলেও যথারীতি অফিস খোলা থাকবে।

এর আগে, কোরবানির ঈদের ছুটি ৬ দিন করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সেই হিসাবে, চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার ছুটি শুরু হতে পারে ৫ জুন থেকে (৭ জুন ঈদ ধরে)। ঈদের ছুটি শেষ হওয়ার কথা ছিল ১০ জুন। এখন ঈদের ছুটি ১০ দিন করায় সরকারি চাকরিজীবীরা ১৪ জুন পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন।

গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝে ২৭ মার্চ একদিন খোলা ছিল অফিস।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

আপডেটঃ ০৭:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫