ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৮৫৬ বার পঠিত

টেস্ট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। আইপিএল চলার সময়ই এ ঘোষণা দিলেন ‘হিটম্যান’ খ্যাত এ ব্যাটার। নতুন অধিনায়কের নেতৃত্বে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে মেন ইন ব্লু’রা।

গতকাল বুধবার (০৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে করা এক পোস্টে টেস্ট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন এই ওপেনার।

অবসরের ঘোষণায় রোহিত লিখেছেন, সবাই জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।

এই ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক টেস্টে ১১ বছরের যাত্রা শেষ হলো রোহিতের। ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি।  সবমিলিয়ে ভারতের হয়ে তিনি খেলেছেন ৬৭ টেস্ট, এর মধ্যে অধিনায়কত্ব করেন ২৪টিতে।

২০২২ সালে তিনি বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব পান। সাদা পোশাকে ৬৭ টেস্টের ১১৬ ইনিংসে ৪০ গড়ে ৪৩০১ রান করেছেন রোহিত। যেখানে ১২ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে রয়েছে ১৮টি অর্ধশতক।

এর আগে, জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের পরই রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে তিনি এখনই টেস্ট ছাড়বেন না বলে জানিয়ে দেন।

এদিকে, চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সিরিজকে কেন্দ্র করে রোহিতের কাঁধে টেস্ট দলের নেতৃত্বভার থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছিল। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছিল, তরুণ কোনো ক্রিকেটারকেই টেস্ট অধিনায়ক করতে চায় বিসিসিআই। আর এর মাঝেই অবসরের ঘোষণা দিলেন রোহিত।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা

আপডেটঃ ০৫:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫