ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি মমতাজ হত্যা মামলায় গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৮৮৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আবেদন করে মিরপুর থানা পুলিশ।

এর আগে, গতকাল সোমবার (১২ মে) দিবাগত রাতে রাজধানীর . পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাবেক এমপি মমতাজ হত্যা মামলায় গ্রেফতার

আপডেটঃ ০৪:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫