ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইশরাক সমর্থকদের নগর ভবন আটকে ব্লকেড কর্মসূচি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৭৯৯ বার পঠিত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। বন্ধ রাখা হয়েছে নগরভবনের প্রধান ফটক।

আজ সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দাবি আদায়ে সকাল ৯টার পর থেকে দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন মহানগরীর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগের দিন, গতকাল রোববার(১৮ মে) একই দাবিতে আন্দোলন চলায় কার্যত অচল ছিল নগর ভবনের সব কার্যক্রম। নগর ভবনের প্রধান ফটকে ঝুলতে দেখা গেছে তালা, কর্মরত ছিলেন না কোনো কর্মকর্তা বা কর্মচারী।

নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার ২২ দিন পার হলেও এখনও তার শপথ অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি। এই বিলম্বকে উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দিয়ে সরকার পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করছে।

ইশরাকের সমর্থক এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সাধারণ বাসিন্দারা টানা পঞ্চম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন। তাঁরা বলছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইশরাক সমর্থকদের নগর ভবন আটকে ব্লকেড কর্মসূচি

আপডেটঃ ১২:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫