ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৮১০ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির ৩টি অঙ্গ সংগঠন। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা।

আজ বুধবার (২৮ মে) দুপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতা–কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। ঢাকার বাইর থেকেও আসছেন নেতা–কর্মীরা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

আয়োজকরা সমাবেশে ১৫ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন। ফলে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যান চলাচলে তীব্র বিঘ্ন ঘটতে পারে।

তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। চারটি বিভাগীয় শহরে ইতোমধ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির শেষ ধাপ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

আপডেটঃ ০১:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫