ঢাকা
,
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৭৯৪ বার পঠিত
আদালত অবমাননায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথমবার গত বছরের ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা।
আজ বুধবার (০২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এছাড়া, এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে বিচার চলছে কয়েকটি মামলার।
ট্যাগঃ
৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ আদালত আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা










