ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৬

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৭৭৬ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, ঢাকা বিভাগে ৫৫ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৮ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৬

আপডেটঃ ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫