ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ৮১০ বার পঠিত

তারেক রহমান ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে অহেতুক বক্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে আব্দুর রহিম ভুঁইয়ার নেতৃত্বে ঢাকা মহানগর ছাত্রদল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন দলটির নেতারা।

মিছিলে সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ছাত্রদল জানিয়েছে, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা এ মিছিলে অংশ নিচ্ছেন। তাদের দাবি, একটি ‘গুপ্ত সংগঠন’ নানা তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এমনকি তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছেন।

নাছির উদ্দিন বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চান না।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়েছে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হওয়ার কথা।

এর আগে, গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অপপ্রচারের প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেটঃ ০৭:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫