ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাতে আজ বৃষ্টির সম্ভাবনা কম, থাকবে ভ্যাপসা গরম

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৮০৭ বার পঠিত

ঢাকাসহ আশপাশের এলাকায় মেঘলা আকাশ ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।তবে সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে রাজধানীসহ আশপাশের এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি, ফলে আর্দ্রতা বাড়ায় গরমের তীব্রতাও বেশি মনে হবে। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আপাতত ঝুঁকির আশঙ্কা নেই।

অন্যদিকে, গতকাল রাতে দেওয়া সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকাতে আজ বৃষ্টির সম্ভাবনা কম, থাকবে ভ্যাপসা গরম

আপডেটঃ ১২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫