ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৭৭৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার (১৯ জুলাই) ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল থাকবে।

এর আগে, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়। মাঝে তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে শুক্রবার রাত আটটা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত তৃতীয় দফায় কারফিউয়ের সময় বাড়ানো হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

আপডেটঃ ০১:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫