ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে নতুন কোনো মাফিয়া-গডফাদারতন্ত্রের আবির্ভাব হতে দেব না : নাহিদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৭৯২ বার পঠিত

বাংলাদেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গত সরকারের আমলে কক্সবাজার সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনা এক গডফাদার আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার ‍দিকে কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, কে পিআর বুঝে, কে পিআর বুঝে না এজন্য সংস্কার আটকে থাকবে না। দেশের জনগণ সংস্কার বুঝে এবং সংস্কার চায়। গণপরিষদের উচ্চ কক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ পদযাত্রা পরবর্তী সমাবেশে সঞ্চালনা করেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী। সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সংগঠক রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিন প্রমুখ।

জনসভা শেষে বিশাল গাড়ির বহর নিয়ে জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশ্য যাত্রা করে। পথিমধ্যে ঈদগাও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বিভিন্ন পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশে নতুন কোনো মাফিয়া-গডফাদারতন্ত্রের আবির্ভাব হতে দেব না : নাহিদ

আপডেটঃ ০৬:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫