ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫০ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ৭৭৩ বার পঠিত

৫০ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে একটি রুশ বিমান। চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিলো বিমানটি।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ বিমানের সঙ্গে ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটির কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।

এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

৫০ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

আপডেটঃ ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫