ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ সালে বিএনপির আয় প্রায় ১১ কোটি টাকা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৭৭২ বার পঠিত

২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। এতে ওই বছরে দলটির উদ্বৃত্তের পরিমাণ ১০ কোটি ৮৫ লাখ টাকারও বেশি।

আজ রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচী বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ইত্যাদি ছাপানোয়।

তিনি বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিলো, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে। অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, এমনটি প্রত্যাশা করে দলটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২০২৪ সালে বিএনপির আয় প্রায় ১১ কোটি টাকা

আপডেটঃ ০২:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫