ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৮০৬ বার পঠিত

জুলাই অভ্যুত্থান স্মরণে ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে আগামী রোববার (০৩ আগস্ট) শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের সভাপতি বলেন, যথাযথ নিয়ম মেনেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে, এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে।

ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের পরও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বলে জানান ছাত্রদল সভাপতি। তবে, শাহবাগের সমাবেশের কারণে জনদুর্ভোগ হলেও সেটি নগরবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় দলটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, ডাকসুর তারিখ ঘোষণা ইতিবাচক। তবে হাসিনার সহায়তাকারীদের বিচার না করে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ করেন তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

আপডেটঃ ০৪:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫