ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট: প্রেস উইং

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৭৯৮ বার পঠিত

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার (০২ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে।

আজ শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল–সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা আমরা এখনও জানি না। অলরেডি এতে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজ হয়তো ঘোষণা হবে ৫ আগস্ট বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন–একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ-অভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট: প্রেস উইং

আপডেটঃ ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫