ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার আকাশে আংশিক মেঘলাসহ সারা দেশে বৃষ্টির আভাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৭৭২ বার পঠিত

ঢাকার আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (০৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকাসহ সারা দেশের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় গরমের অনুভূতিও বাড়বে, কারণ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এ ছাড়া শুক্রবার প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকার আকাশে আংশিক মেঘলাসহ সারা দেশে বৃষ্টির আভাস

আপডেটঃ ০১:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫