নতুন চাপে যুক্তরাষ্ট্র, চীন-ভারত-রাশিয়ার বন্ধুত্ব
- আপডেটঃ ০৬:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৭৭৬ বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় থাকবে, জানিয়েছে ভারত। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।
রাশিয়ার তেল কেনায় ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপরই ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে, বিষয়টি মিথ্যা বলে আখ্যা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের দিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। ওই পোস্টে পুতিনকে বন্ধু হিসেবে আখ্যা দিন মোদি। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়। অনেকেই বলছেন, শুল্কের জবাবে ট্রাম্পের শত্রু পুতিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছেন পুতিন।
গতকাল শুক্রবার (০৮ আগস্ট) দেওয়া ওই পোস্টে মোদি লেখেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তর আলোচনা হলো। ইউক্রেন বিষয়ে সবশেষ তথ্য দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানায়। পাশাপাশি আমরা দ্বিপক্ষীয় এজেন্ডা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ বছরের শেষ দিকে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য আমি অপেক্ষায় রয়েছি।’
মোদির ওই পোস্টে ইতোমধ্যে আড়াই লাখের মতো রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় ২০ হাজার।










