ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৩৭টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৭৪৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ সোমবার (০৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১টি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

এছাড়া, মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন।

প্রার্থী ঘোষণার আগে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২৩৭টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

আপডেটঃ ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫